পোস্টগুলি

আব্বা!

ছবি
আহমেদ যুবায়ের   একটু আগে অনুভব করলাম বাবা(আব্বা)কে নিয়ে স্মৃতি গুলো আস্তে আস্তে মুছে যেতে শুরু করে দিয়েছে। তাই ভাবলাম কিছু লিখে রাখার চেষ্টা করি। চাইলে কাগজের ডায়েরীতেই লিখতে পারতাম, এক সময়ের টুকিটাকি ডায়েরি লেখার অভ্যাসটা একেবারেই ছাড়া হয়ে উঠেনি। সময় হলেই লিখে রাখি টুকটাক কিন্তু কোথাইয় যে কখন কোন ডায়েরি রেখে আসি পরে আর খুঁজে পাওয়া যায় না।তাই ভাবলাম এখানেই লিখে রাখি। মাঝে মাঝে পড়া যাবে, চোখ অশ্রুতে সিক্ত করা যাবে আর কখনো কখনো একটু আধটু মুচকি হাসা।  ছোট বেলা থেকেই বড় হয়েছি বাসার সবার আদর পেয়ে পেয়ে, শুধু মেঝভাইয়ের মাইর খাওয়া ছাড়া। আম্মা আব্বার কঠোর আদেশ ছিলো আমাকে যেন কেউ না মারে, কারণ আমি কান্নাকাটি করলে ঘরে একটা না একটা অঘটন ঘটতো। আব্বা আম্মার দাবি এটাকে (আমাকে) আল্লাহর থেকে চেয়ে আনা, সুতরাং সাবধান! আমাদের নালাপাড়ার বাসাটায় একটা মিটসেফ ছিলো আর এই মিটসেফেই আমার ছোট বেলার সকল রহস্যের কেন্দ্রবিন্দু ছিলো। মিটসেফের ড্রয়ারে একবার দুটো রাবারের পাইপ পেয়ে জিজ্ঞেস করছিলাম এগুলো কিসের। আব্বা আম্মা বলেছিলো ছোটবেলায় তোমার ব্রংকাইটিস নিউমোনিয়া হয়েছিলো, বুকের ভিতর কফ জমে বসে গিয়েছিলো। আব্বার...

পূরণ হলো মেঘনা নদীতে নৌ ভ্রমণ

ছবি
আহমেদ যুবায়ের ৫ই অগাস্ট ২০২০ইং। অফিস কলিগ পরাগ ভাইয়ের সাথে প্রথম ফিল্ড ওয়ার্কের তারিখ পড়লো। স্থান নারায়ণগঞ্জ মেঘনাঘাট ও এর আশপাশ ৫ কিলোমিটার পেড়িফেরা। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কিছু অঞ্চল এর অন্তর্গত।মেঘনা নদীর তীরে জেগে উঠা একটি চরে গড়ে উঠেছে কয়েকটি পাওয়ার প্ল্যান্ট। ঢাকা থেকে সরাসরি গাড়ি নিয়ে ডেমরা-স্টাফ কোয়ার্টার-মদনপুর হয়ে মেঘনাঘাট আসা লাগে। ঢাকা থেকে সরাসরি মেঘনাঘাট অব্দি লোকাল গাড়ি না থাকলেও মদনপুর কিংবা সোনারগাঁ পর্যন্ত আছে। এখান থেকে বাস কিংবা সিএঞ্জি নিয়ে মেঘনাঘাটে আসা যায়। ঢাকার যান্ত্রিক কোলাহল থেকে মুক্তি পেতে একটু শান্তির পরশ নিতে সহজেই এখানে আসা যায়। যদিও স্থানটি কোন পিকনিক স্পট না তারপরও যারা আশেপাশে থাকেন তাদের জন্য মেঘনা নদীতে নৌ ভ্রমণ এখান থেকে খুব একটা খারপ হবে না।প্রথমবার অবশ্য এই সুযোগটা হয়ে উঠেনি।  আমাদের গাড়ি মেঘনাঘাট হয়ে মূল প্ল্যান্টে ঢুকলে এখানের কাজ গুছিয়ে নিয়ে পরাগ ভাই নিয়ে গেলেন মোগরাপাড়া বাজার হয়ে মোগরাপাড়া ব্রিজ ফেলে তাহেরপুর পাঁচানীবাজার। এই জায়গাটা সোনারগাঁ উপজেলার নারায়ণগঞ্জ শহরের একটি গ্রাম। শহরের আভা এখনো এখানে প্রবেশ করেনি বললেই চলে। পাঁচানি বাজ...

মহেরা জমিদার বাড়ি

ছবি
আহমেদ যুবায়ের সময়টা ২০২০ সাল নভেম্বর ১০। করোনা মহামারীর জন্য সব ধরনের ট্যুর এন্ড ট্রাভেলিং বন্ধ। কিন্তু অফিসিয়াল কাজ কর্মের জন্যই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিবেশগত প্যারামিটার পরিদর্শনে বের হয়েছিলাম গালিব ভাইয়ের সাথে। অফিসের একমাত্র গার্লিভার! দুইদিনের কাজের প্রথমদিন খুব টেনে কাজ করায় দ্বিতীয় দিন কাজের চাপটা একটু কমই ছিলো বলতে হয়। টাঙ্গাইল থেকে ফিরতি পথে আমাদের শেষ লোকেশন ছিলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নাটিয়াপাড়া জামে মসজিদ, এর থেকে কিছু দূরেই অবস্থিত নাসির গ্লাস ফ্যাক্টরি। হাতে তখন প্রচুর সময় ঢাকায় ফিরে যাওয়ার জন্য। আমার ভিতর চলছিলো টাঙ্গাইল ঘুরে ফিরে দেখার কথা তাই আসেপাশে কি আছে সেটাই দেখছিলাম গুগল ম্যাপে আর  পেয়ে গেলাম নাটিয়াপাড়া মসজিদ থেকে রাস্তার অপর পাশে মহেরা পিটিসি রোড হয়ে মাত্র দশমিনিটের রাস্তায় মহেরা জমিদার বাড়ীর অবস্থান। মহেরা জমিদার বাড়ি   স্পেনের করডোভা নগরীর আদলে জমিদার বাড়ীটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাকবাহিনী মহেড়া জমিদার বাড়ীতে হামলা করে এবং জমিদার বাড়ীর কূলবধূ সহ পাঁচজন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এ দেশ ত্...

ছেরাপুঞ্জী-মৌসিনরাম ও গোয়াইন-সারি নদী বেষ্টিত সিলেটের অদ্যপ্রান্ত

ছবি
আহমাদ যুবায়ের ২০১৮ পর আবার সুযোগ আসলো সিলেট ট্যুরের , আসলো বললে ভুল হবে , করে নিতে হলো। চট্টগ্রামে বাসস্থান হওয়াতে সিলেটের মতো দূরের ট্যুরের জন্য আসলেই অনেক পরিশ্রম করা লাগে শুধু মাত্র সফরসঙ্গী যোগাড় করতেই। সেক্ষেত্রে এবারের ট্যুর ম্যাট হিসেবে আমাদের সর্ব শেষ ট্যুর ‘বাঁশখালীর’ ট্যুর ম্যাটদের সহজেই পেয়ে গেলাম। অর্থ্যাৎ আরমান,সোহেল, শিবলী ও আতা মামা।ঈদের ছুটিতে ট্যুর মানেই টিকেট সংকট। যথারীতি আমাদের ম্যানেজার আরমান শিবলীকে সঙ্গে নিয়ে আপ্রাণ চেষ্টাই আগষ্ট ১৪ তারিখ রাতের ট্রেনের টিকেট ম্যানেজ হলো। গেলো বার বাসে যাওয়ায় সিলেট রুটের ট্রেন সম্পর্কে কোনরূপ ধারণা ছিলো না। ১৪ তারিখ রাতে সবাই উপস্থিত চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে, ট্রেনের বগির চেহারা দেখে আমাদের সবার মন খারাপ, উপায় নেই । যাত্রা শুরু হলো জাস্ট টাইমেই । গল্প আড্ডার সাথে সাথে আমাদের ট্রেন চলছে-যাত্রার এক পর্যায়ে বললাম ‘যাওয়ার সময় এই ট্রেনকেই সবাই মিস করবি দেখিস!’ সবাই বললো কেনো? বললাম সিলেটে তো যাচ্ছি ফিরতি টিকেট কিন্তু পাবো না এটা মাস্ট! আসার সময় যা ব্যবস্থা হয় তাতেই আসা লাগবে তবে বিআরটিসির টিকেট পাওয়া যাবে। সবার মাথায় ...