পোস্টগুলি

দীপ্তর আকাশ

ছবি
এক. এখনো কিসের ঘুম! ভার্সিটি যাওয়ার সময় হলো নাকি। বাবার চেঁচামেচিতে সকাল সকাল ঘুমটা ভেঙ্গে গেলো দীপ্তর। রুবাইয়াত সাহেবের ছোট সংসার। এক ছেলে এক মেয়ে ও স্ত্রী রুবানা। তৃপ্তি তাদের একটি মাত্র আদরের মেয়ে সবে মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে। ফিলসফি নিয়ে পড়ছে। একই ভার্সিটির ফিন্যান্সের ফাইনাল ইয়ারের ছাত্র দীপ্ত। রুবাইয়াত সাহেব একটি বেসরকারি প্রতিষ্ঠানে স্বল্প বেতনের চাকুরীজীবি আর উনার স্ত্রী রুবানা প্রাইমারি স্কুলের শিক্ষক। রুবাইয়াত সাহেব সকাল সকাল নাস্তা সেরে বেড়িয়ে পড়লেন অফিসের উদ্দেশ্যে।  নাস্তার টেবিলে ব্যাগ গোছাতে গোছাতে দীপ্তের দিকে ৫০টাকা আর তৃপ্তির দিকে একশ টাকার একটা নোট বাড়িয়ে দিলেন রুবানা হক।  দীপ্ত কিছুক্ষণ হা করে তাকিয়ে ছিলো একশ টাকার নোটার দিকে আর যেই বললো- মা... অমনি রুবানা হক ব্যাগের চেইন বন্ধ করে বললেন তুই ছেলে, দরজটা লক করে দিয়ে যাস ভালো করে বলেই হরহর করে স্কুলের উদ্দেশ্যে রাওয়ানা হয়ে গেলেন। তৃপ্তি পিটপিট করে ভাইয়ের দিকে একবার তাকিয়ে পাউরুটিতে একটা কামড় বসালো যেনো সে কিছুই জানে না।  তৃপ্তিঃ ভাইয়া, আমাকে আমার ফ্যাকাল্টি অব্দি নামিয়ে দিস কিন্তু! দীপ্তঃ কেনো, তোর ঠ্...

গন্তব্য যখন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা

ছবি
আহমেদ যুবায়ের   অফিস থেকে ফোন দিয়ে বললো ভারতীয় পরিবেশ পরামর্শক দল ঢাকায় আসছে একটা প্রজেক্টের ডাটা আর স্যাম্পল কালেক্ট করা লাগবে। আপনার সাথে যাওয়া লাগবে।গন্তব্য সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার আওয়াতাধীন একটি সনামধন্য কোম্পানির প্ল্যান্ট। ২০২১ সাল , ২০ মার্চ। ঢাকা থেকে রাওয়ানা হলাম সিলেটের উদ্দেশ্যে। আমাদের সাথে ছিলো আব্দুর রব ভাই , সিলেটে বহুবার তার আনাগোনা হয়েছে বিধায় অদ্যপ্রান্ত মুটামুটি সে ভালোই বুঝে। আমাদের সাথে কাঁচের স্যাম্পলিং বোতল থাকায় গাড়ি খুবই ধীর গতিতে চালানোর নির্দেশ দিয়ে রেখেছিলাম। সিলেট মূল শহরে ঢুকার জন্য আমরা বাঁছায় করে নিলাম ঢাকা - মৌলুভীবাজার / ঢাকা - শ্রীমঙ্গল সংযোগ সড়ক রাস্তাটিকেই। মৌলুভীবাজারে - শ্রীমঙ্গল সড়ক দিয়ে যাওয়ার সময় মনকাড়া সব দৃশ্য সকলের চোখে পড়তে লাগলো যার মধ্যে জুম চাষের জন্য ( পাহাড় পুড়িয়ে মাটিকে চাষ উপযোগী করার নাম জুম চাষ ) তৈরী করা উঁচুনিচু পাহাড়ের ঢালে আনারস বাগান উল্ল্যেখ যোগ্য। এছাড়া চা বাগান তো ছিলোই সর্বত্র।...