পোস্টগুলি

টেকনাফের বুকে কুদুমের কোলে

ছবি
আহমাদ যুবায়ের ২৪শে মার্চ ২০১৬ । অনেক প্রতীক্ষার পর সময় আর সুযোগ দুটোই পেয়ে গেলাম ট্রাভেলিংয়ের জন্য। সহকর্মী সাঈফুদ্দীন ভাই , ছোট ভাই মামুন , মুনির , বন্ধু ওয়াকার , আতিক আর ফারুক মিলে সাত জনের একটি টিম। লক্ষ্য হোয়াইক্যং হয়ে টেকনাফ। প্রচন্ড গরমের সময় ছিলো তখন।চট্টগ্রাম থেকে রাত একটার গাড়িতে উঠে গেলাম সবাই। বলাবাহুল্য টেকনাফ আমার গ্রামের বাড়ী হওয়া সত্ত্বেও গ্রামের বাড়ি হ্নীলা নামটি ছাড়া তখন অব্দি কিছুই জানতাম না। যাই হোক , পরদিন জুমাবার ভোর ছয়টার কিছু পরে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো হোয়াইক্যং বাজারে। অপরিচিত জায়গা , তবে গ্রামের ঘ্রাণ পাচ্ছিলাম। বেইজ ক্যাম্প হিসেবে বেছে নিলাম হোইয়ক্যং জামে মসজিদকে , সুন্দর পরিবেশ আর ছোট পুকুর ঘাট।মসজিদের ইমামের সাথে কথা বলে লাগেজ গুলো দ্বিতীয় তলায় রাখার ব্যবস্থা করে বেরিয়ে পড়লাম সকালের নাস্তার জন্য। নাস্তা সেরে হোয়াইক্যং বাজার থেকে টমটম ঠিক করলাম আমাদের প্রথম স্পট বাংলাদেশে প্রাপ্ত তখন অব্দি একমাত্র সর্ববৃহৎ বালুর গুহা " কুদুম গুহা ' । কুদুম গুহা/ফটোঃ সাঈফুদ্দীন ভাই স্থানীয়রা অনেকে ডাকাত আর অজগর সাপের ভয় দেখালেও ...